ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের সম্পর্কে ভাটা, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১১, ১৩ মে ২০২৩
প্রেমের সম্পর্কে ভাটা, প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
ফাইল ফটো

রং নাম্বারে আজাদের পরিচয় হয় তরুণীর। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই প্রেমের জেরে বহুবার শারীরিক সম্পর্ক হয়। এতে অন্ত:সত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। পরে প্রেমিকের কথামতো সেই বাচ্চা নষ্ট করেন ওই তরুণী। প্রায় দেড় বছর আগে আরব আমিরাতে চলে যান আজাদ। সেখানে গিয়ে চার থেকে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আজাদ। ফলে বাধ্য হয়ে শুক্রবার দুপুর ১২টা থেকে প্রবাসী প্রেমিকের বাড়িতে এসে অনশন করছেন প্রেমিকা।

ঘটনাটি ঘটেছে ফরিদপুরের সালথা উপজেলায়। প্রেমিক আজাদ মৃধা উপজেলার গট্টি ইউনিয়নের দরগা গট্টি গ্রামের আইয়ুব মৃধার ছেলে। 

জানা গেছে, প্রায় বছর খানেক আগেও ওই তরুণী আজাদের বাড়িতে আসেন। পরে স্থানীয়দের মাধ্যমে মীমাংসা হয়। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় প্রেমিকা শুক্রবার দুপুরে এসে অনশনে বসেছেন।

Advertisement

অনশনরত তরুণী বলেন, রং নাম্বারে আমার সঙ্গে আজাদের পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাঝে-মধ্যেই দুইজন দেখা করি। আমাদের মধ্যে অনেকবার শারীরিক মেলামেশাও হয়। মেলামেশার কারণে আমার পেটে বাচ্চা আসে। পরে বিষয়টি তাকে জানালে তার কথামতো বাচ্চা নষ্ট করে ফেলি। আর বিষয়টি উভয় পরিবারই জানতো।

তিনি আরো বলেন, আজাদ দেড় বছর আগে আরব আমিরাতে চলে যায়। সে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে বলে। কিন্তু চার মাস থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন কোনো উপাই না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।

প্রেমিক আজাদ মৃধার বাবা আইয়ুব মৃধা বলেন, আমার ছেলে দেশের বাইরে আছে। এসব বিষয়ে সে আমাদের কিছুই জানায়নি। ওই মেয়ে আসার পরে আমি আমার ছেলেকে কল দেই। ছেলে বলে এই মেয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মনির মোল্লা বলেন, বিয়ের দাবিতে একটি মেয়ে ওই ছেলের বাড়িতে অনশন করছে। শুনেছি ছেলেটি বিদেশ থাকে। শুক্রবার রাত ৮টা পর্যন্ত ওই বাড়িতে মেয়েটি ছিল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!