জানা যায়, নসিমন নিয়ে মাদারীপুর শহর থেকে মস্তফাপুরের দিকে যাচ্ছিলেন চালক শাহীন। পরে খাগদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ করে নসিমনটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনের নিচে চাপা পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)