ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৭, ১৫ মে ২০২৩
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ধর্ষণের অভিযোগে মোবারক হোসেন নামে এক যুবক গ্রেফতারছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মোবারক হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তিনি উপজেলার জিনারী ইউপির চর হাজীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ১২ মে  বিকেল ৩টার দিকে চর হাজিপুর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে একই গ্রামের যুবক মোবারক হোসেন। পরে ঘটনাটি জানাজানি হলে ওই তরুণীর বাবা বাদী হয়ে হোসেনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষক মোবারককে গ্রেফতার করেন।

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!