ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৪, ১৫ মে ২০২৩
উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ২
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ২০১ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। যার মূল্য ২০ লাখ টাকা।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাশেম সবুজ। এর আগে ঐ দিন সকালে উপজেলার কৃষকগঞ্জ বাজার এলাকা তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩৮) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলাগাগড়াখালী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৬০)।

Advertisement

মো. আবুল হাশেম সবুজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কৃষকগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০১ গ্রাম হেরোইনসহ সোহেল রানা ও মোশারফ হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে উল্লাপাড়া মডেল থানায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!