ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
কলাপাড়ায় ১৫ লাখ চিংড়ি রেণু উদ্ধার
ট্রাক থেকে বাগদা চিংড়ির ১৫ লাখ পিস রেণু পোনা উদ্ধার করা হয়েছে। ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের উমেদপুর এলাকায় একটি ট্রাক থেকে বাগদা চিংড়ির ১৫ লাখ পিস রেণু পোনা উদ্ধার করা হয়েছে।
সোমবার মধ্যরাতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২৩টি প্লাস্টিকের ড্রাম বোঝাই ট্রাক থেকে এসব পোনা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক, চালকসহ দুই জনকে আটক করা হয়। উদ্ধারকৃত পোনা রাতেই সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
এ ছাড়া অপর একটি অভিযানে সোমবার রাত ১০টার দিকে আন্ধারমানিক নদীর সাগর মোহনা থেকে সাতটি বেহুন্দী জাল, একটি বোটসহ আট জেলেকে আটক করা হয়। আককৃত জাল পুড়িয়ে ধংস করা হয়েছে। এ ছাড়া মুচলেকা রেখে আটককৃত ট্রাকচালক ও জেলেদের ছেড়ে দেয়া হয়েছে।
কোস্টগার্ড নিজামপুর স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!