ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ১৬ মে ২০২৩
বৈরী আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া লঞ্চ ঘাট- ছবি: ডেইলি বাংলাদেশ

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লঞ্চ চলাচল বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ এর পাটুরিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর মোফাজ্জল হোসেন।

তিনি বলেন, কাল বৈশাখী ঝড়ে হঠাৎ পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় নদীতে বড়বড় ঢেউ সৃষ্টি হয়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা ৬টা থেকে এই নৌপথে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হয়ে গলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

Advertisement

উল্লেখ্য, এই নৌপথে ১৭টি লঞ্চ দিয়ে যাত্রী পরিবহন করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!