ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় মোখা: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১৩ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ফটো

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বরিশাল থেকে দূরপাল্লারসহ অভ্যন্তরীন রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।

তিনি বলেন, সকাল থেকে বরিশালের অভ্যন্তরীন রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেইসঙ্গে বরিশাল নদী বন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পীডবোটগুলোর চলাচলও বন্ধ রাখা হয়েছে।

Advertisement

এদিকে আবহাওয়া অধিদফতরে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রাতে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।  

সবশেষ আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বরিশাল ও পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে সকাল থেকে বরিশাল নদী বন্দর এলাকায় সিপিপি বরিশাল আঞ্চলিক অফিসের বিভিন্ন পদের সদস্যরা মতর্ক সংকেতমূলক প্রচার-প্রচারণা করে যাচ্ছে।

অপরদিকে দুর্যোগ মোখা মোকাবেলার জন্য বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্নস্থানে ৩২ হাজার ৫২০ জন সিপিপি’র বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বমাঠে দায়িত্ব পালন করবে বরিশাল জেলায় রেড-ক্রিসেন্ট বিভাগের ২৫০ জন সদস্য।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!