[ দেশজুড়ে ]
কেসিসি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হচ্ছেন টোনা
এস এম খুরশিদ আহমাদ টোনা- ফাইল ফটো
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে একক প্রার্থী মনোনয়ন দাখিল করায় এস এম খুরশিদ আহমাদ টোনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় কাউন্সিলর নির্বাচিত হচ্ছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ঐ ওয়ার্ডে কাউন্সিলর পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন দাখিল না করায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধতা দিলেই তিনি কাউন্সিলর হবেন।
কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এস এম খুরশিদ আহমাদ টোনার মনোনয়নপত্র বৈধতা পেলে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কাউন্সিলর নির্বাচিত হবেন।
কেসিসি নির্বাচনের তপশিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আগামী ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোট গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!