শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির অদূরে মাটিচাপা দেওয়া অবস্থায় তার মরদেহ খুঁজে পান স্থানীয়রা। আদিল মাহমুদ সোহান ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদারবাড়ির মো. আনোয়ার ও ফাতেমা বেগম দম্পতির দ্বিতীয় ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে যায় শিশু আদিল। নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। পর দিন শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর শিশুটিকে হত্যা করে তাদের বাড়ির পাশে মাটিচাপা দিয়ে রেখে দিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপর ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
ফরিদগঞ্জ থানার ওসি আ. মান্নান জানান, সকালে আদিলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হচ্ছে।