ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল  প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ১৯ মে ২০২৩
বেনাপোলে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১
ফেনসিডিলসহ মোহাম্মদ আলী -ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে ৪০ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার ভোরে বেনাপোল সিমান্ত থেকে তাকে আটক করা হয়। তিনি পোর্ট থানার বৃত্তি আঁচড়া পূর্বপাড়ার বাসিন্দা।

দুপুরে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান এ তথ্য জানান।

তিনি জানান- মাদক বেচাকেনার গোপন খবর পেয়ে পোর্ট থানার বৃত্তি আঁচড়া পূর্বপাড়া সাকিনস্থ জনৈক আব্দুল আলিমের বসতবাড়ির পেছনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

Advertisement

তিনি আরো জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!