ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে সিএনজি উল্টে প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১৯ মে ২০২৩
নোয়াখালীতে সিএনজি উল্টে প্রাণ গেল বৃদ্ধের
সেনবাগ থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুর রশিদ উপজেলার মানিকপুর গ্রামের এয়াকুব মোল্লার ছেলে।  

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার গাজিরহাট এলাকার মনি মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সিএনজি উল্টে আহত হয় সিনজি আরোহী রশিদ ও তার স্ত্রী হাজেরা আক্তার। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Advertisement

সেনবাগ থানার ওসি মো.ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!