ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাথা-চার চোখ নিয়ে বাছুরের জন্ম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৭, ২০ মে ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাথা-চার চোখ নিয়ে বাছুরের জন্ম
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি গাভি দুই মাথা, চার চোখ ও চার কান বিশিষ্ট একটি বাছুরের জন্ম দিয়েছে। তবে জন্মের অল্প সময় পরই বাছুরটি মারা যায়। শুক্রবার সকালে উপজেলার নাটঘর ইউপির বড়হিত গ্রামের জহির আলমের গাভি এ বাছুরটি জন্ম দেয়। 

জানা যায়, নবীনগর উপজেলার নাটঘর ইউপির বড়হিত গ্রামের জহির আলম একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। তার শ্বশুর তাকে একটি গাভি কিনে দেন লালন-পালন করার জন্য। তিনি অনেক দিন ধরে গাভিটি লালন-পালন করে আসছিলেন। গাভির আগেও একটা বাছুর আছে। প্রথম বাছুরের জন্মের পর ১০ মাস পর শুক্রবার ভোর থেকে গাভিটির আবার প্রসব ব্যথা শুরু হয়। পরে সকালে স্থানীয় ভেটেরিনারি পল্লী চিকিৎসককে খবর দিলে তিনি এসে অপারেশনের মাধ্যমে বাছুরটিকে খালাস করেন। জন্মের পর দেখা যায় বাছুরটির দুই মাথা, চার চোখ ও চার কানবিশিষ্ট। তবে জন্মের অল্প সময় পরই বাছুরটি মারা যায়।

পল্লী চিকিৎসক হারিজ মিয়া বলেন, সকালে একটি গাভির বাছুর খালাস করতে গিয়ে দেখি বাছুরের দুটি মাথা। পরে গাভির পেট কেটে অপারেশনেরর মাধ্যমে বাছুরটি খালাস করি। বাছুরটির দুই মাথার পাশাপাশি চার চোখ ও চার কানবিশিষ্ট ছিলো। জন্মের অল্প সময় পরই বাছুরটি মারা যায়। তবে গাভিটি সুস্থ আছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!