ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৫, ২০ মে ২০২৩
৮ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরের কালীনগর গ্রামে অভিযান চালিয়ে ৮২ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতর করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক আবুল কালাম। গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামের মহিদুর ও দেওয়ান মামুন।

পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিংগাইরে অভিযান চালিয়ে ৮২ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় মহিদুরের কাছ থেকে ৬০ গ্রাম ও মামুনের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মহিদুরের নামে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!