ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পতিত জমিতে বাগান তৈরিতে প্রণোদনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ২১ মে ২০২৩
পতিত জমিতে বাগান তৈরিতে প্রণোদনা
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পতিত জমিতে লেবু জাতীয় বাগান তৈরিতে ৩০ জন কৃষককে চারাসহ সব উপকরণ প্রদান করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতর চত্বরে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনোভা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাইয়্যেদা দিল ছালিন প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনোভা জানান, চাঁপাইনবাবগঞ্জে লেবু জাতীয় বাগানে ভালো ফলন পাওয়া যাচ্ছে। কৃষকের পড়ে থাকা জমিতে লেবু জাতীয় বাগান গড়ে তোলার জন্য কৃষি বিভাগ থেকে সবধরনের সহায়তা দিচ্ছে। এতে একদিকে জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে, অন্যদিকে কৃষক ফল বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!