[ দেশজুড়ে ]
৩৩ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি শাহাবুদ্দিনের
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় বন্ধু সবুরকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। দীর্ঘ ৩৩ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। তিনি উপজেলার শৈলকাঠির নুরুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। এর আগে ঐ দিন সকালে নগরীর বায়েজিদ থানার বিআরটিসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ১৯৯০ সালের ২১ মার্চ আনোয়ারার শৈলকাঠির একটি মাদরাসায় ঝগড়ার এক পর্যায়ে শাহাবুদ্দিন তার বন্ধু সবুরকে পেরেকযুক্ত কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। স্থানীয়রা সবুরকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সবুরের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাবুদ্দিন আত্মগোপনে যান। দীর্ঘদিন পলাতক থাকায় আসামির অনুপস্থিতিতে আদালত ২০০৭ সালের ২৬ জুলাই শাহাবুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়ে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!