[ দেশজুড়ে ]
বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
ফাইল ছবি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাই আমির হামজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় দেন। তবে এ সময় আসামি অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আমির হামজা সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকার মানিক মিয়ার ছেলে।
.png)
মামলার বিবরণ থেকে জানা যায়, সোনারগাঁয়ের কাঁচপুর মঞ্জিল খোলা এলাকায় জয়নাল আবেদীন তিন বিয়ে করেছিলেন। তবে কোনও স্ত্রীর সঙ্গে তার সংসার টেকেনি। জয়নাল চতুর্থ বিয়ে করেন। তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন ছোট ভাই আমির। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরে ২০০১ সালের ২৩ জানুয়ারি এই বিরোধের জের ধরে জয়নালকে বল্লম দিয়ে আঘাত করে আমিরকে মেরে ফেলেন। এ ঘটনায় তার স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নারায়ণগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!