ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে বুলবুলি হত্যার রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ২৭ মে ২০২৩
গাজীপুরে বুলবুলি হত্যার রহস্য উদঘাটন, স্বামী গ্রেফতার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার দেওয়াবাড়ীর কলেজ গেইট এলাকার বুলবুলি হত্যার রহস্য উদঘাটন করে ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি মাসুদ রানা নামে একজনকে গ্রেফতার করেছে পিবিআই সদস্যরা। 

মাসুদ রানা নওগাঁ জেলার রানীনগর থানার উত্তর রাজাপুর এলাকার ফিরোজ সিকদারের ছেলে।

পিবিআই গাজীপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান জানান, ঘটনার ৭ বছর আগে মাসুদ রানা একই জেলার মহাদেবপুর থানার বামনসাতা এলাকার আয় বাবুর মেয়ে ভিকটিম বুলবুলি বেগমকে বিয়ে করে কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী কলেজ গেইট মিজান এর বাড়িতে ভাড়া থাকতেন। ভিকটিম একটি গার্মেন্টসে হেলপার হিসেবে কাজ করতেন। পরকীয়া সন্দেহে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। 

Advertisement

২০২২ সালের ২ সেপ্টেম্বর ঘটনার আগের দিন রাতে তাদের ঝগড়া হলে বুলবুলি স্বামীকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়। মনের কষ্টে পরদিন সকাল ১০ ঘটিকায় ভিকটিম বুলবুলি বেগমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘরের দরজায় তালা দিয়ে পালিয়ে যায়। রাতে বুলবুলি হত্যার বিষয়টি ভিকটিমের বোন আছিয়া আক্তার টপিকে মোবাইলে ফোন করে জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশ রুমের দরজা ভেঙে ভিকটিমের লাশ উদ্ধার করে। 

এ বিষয়ে বুলবুলির ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। পিবিআই গাজীপুরের একটি টিম গত ২৫ মে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার আরিচপুর এলাকা থেকে গ্রেফতার করার একদিন পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!