ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় ৩৯৯ বোতল ফেনসিডিলসহ দু’জন আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২৭ মে ২০২৩
সাতক্ষীরায় ৩৯৯ বোতল ফেনসিডিলসহ দু’জন আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

৩৯৯ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির সদস্যরা। দেবহাটা ও কালিগঞ্জে পৃথক দুটি অভিযানে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার জানান, জেলার কালিগঞ্জ ও দেবহাটা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন খবরে পৃথক অভিযান চালিয়ে কালিগঞ্জ থানার মো. শহিদুল ইসলাম ও মো. আখের আলী গাজীকে আটক করা হয়। এ সময় আসামিদের মালিকানাধীন ইঞ্জিন চালিত নসিমন এবং ব্যাটারি চালিত ভ্যানের পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল এবং ১৯৯ বোতলসহ মোট ৩৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও আটক আসামিদেরকে দেবহাটা ও কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!