[ দেশজুড়ে ]
নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ
ফাইল ছবি
ভোলার লালমোহনে নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার বেঁতুয়া নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। ঐ নারীর বয়স আনুমানিক ৫৫ বছর।
জানা যায়, সোমবার বিকেলে নদীতে মরদেহটি ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, রায়চাঁদের বেঁতুয়া নদীতে অজ্ঞাত এক নারীর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঐ নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!