[ দেশজুড়ে ]
ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর
ফাইল ছবি
পাবনার চাটমোহরে ত্রিমুখী সংঘর্ষে বাবলু হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার গুনাইগাছা কালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু হোসেন ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া আদর্শ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি মাংস ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে গরু কেনার জন্য ঈশ্বরদীর অরণখোলা হাটে যান বাবলু হোসেন। ফেরার সময় চাটমোহর-বাঘাবাড়ি সড়কের গুনাইগাছা কালিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে বাবুল হোসেন মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ ব্যাপারে চাটমোহর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!