[ দেশজুড়ে ]
পুকুরে ভাসছিল দুই বোনের নিথর দেহ
প্রতীকী ছবি
চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- উপজেলার ঐ গ্রামের কৃষক বাবুল হোসেনের দুই মেয়ে আদিবা (৫) ও ইভা (৬)।
স্বজনরা জানান, আদিবা ও ইভা পরিবারের সবার অজান্তে বাড়ির পুকুরে নেমে পড়ে। তারপর তারা ডুবে যায়। ডুবে যাওয়ার এক ঘণ্টা পর তাদের মরদেহ পানিতে ভেসে ওঠে।
.png)
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!