[ দেশজুড়ে ]
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
প্রতীকী ছবি
চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
বুধবার ভোরে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় চাঁদপুর সদর উপজেলার মৈশাদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার জানান, লাশ উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার পরিচয় জানার জন্য বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর জেলা কার্যালয়কে জানানো হয়। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করেও পরিচয় শনাক্ত ঐ নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
.png)
ওসি আরো জানান, পরিচয় শনাক্ত না হওয়ায় বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!