পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শুক্কুর আলী ধামাইল ঢালীবাড়ি এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক হারন অর রশিদ বলেন, ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
.png)