ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার মাসের সন্তানকে ‘আছাড় মেরে হত্যার’ অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ২ জুন ২০২৩
চার মাসের সন্তানকে ‘আছাড় মেরে হত্যার’ অভিযোগ
বন্দর থানা। ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় নিজ সন্তানকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার বন্দরের চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চার বছর বয়সী নিহত মোহাম্মদ আলী বন্দরের চৌরাপাড়া এলাকার তানজিল মিয়ার ছেলে বলে জানা গেছে। 

জানা যায়, বন্দরের চৌরাপাড়া এলাকার মোহাম্মদ আলী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। বের হতে দেরি হওয়ায় তানজিল ছেলে আলীকে বাথরুম থেকে বের করে সজোরে আছাড় দেন। এতে আহত হয় আলী। পরে হাসপাতালে নেয়া হলে মারা যায় আলী। মরদেহ এলাকায় না এনে ফতুল্লার একটি কবরস্থানে গোপনে দাফন করা হয় বলে এলাকাবাসী জানান। 

Advertisement

মোহাম্মদ আলীর বাবা তানজিল মাদকাসক্ত বলে প্রতিবেশীরা জানান। 

মোহাম্মদ আলীর নানা নূর আলম জানান, আলী সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পায়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় আলী । 

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!