[ দেশজুড়ে ]
বেনাপোলে ১৫ কেজি গাঁজাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত আলামতের মূল্য ৬ লাখ টাকা।
আটকরা হলেন, পোর্ট থানার ধান্যখোলা গ্রামের মনিরুল ইসলাম ও বাহাদুরপুর ঈদগাহ পাড়ার জসীম উদ্দিন।
শনিবার দুপুরে এ তথ্য জানান যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।
.png)
ডিবি জানায়, শনিবার সকালে বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর সাকিনস্থ বাহাদুরপুর মেদের মাঠ এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত আলামতের মূল্য ৬ লাখ টাকা।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বেনাপোল
লিংক সফলভাবে কপি হয়েছে!