[ দেশজুড়ে ]
ছেলের দায়ের কোপে প্রাণ গেল বাবার
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ছেলের দায়ের কোপে সাধু পাত্র নামে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার চিকনাগুল ইউপির কালিছড়ি চিকনাগুল চা বাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
এ ঘটনায় শনিবার রাতেই সাধু পাত্রের ঘাতক পুত্র চৈতন্য পাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বসতবাড়িতে বেড়া দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ছেলে দা দিয়ে বৃদ্ধ বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন সাধু পাত্রকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। গভীর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জৈন্তাপুর মডেল থানার ওসি ওমর ফারুক জানান, রাতেই অভিযান চালিয়ে ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!