[ দেশজুড়ে ]
শীতলক্ষ্যায় গোসলে নেমে তলিয়ে গেল কিশোর, মিলল লাশ
শীতলক্ষ্যা নদী -ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মাহাবুব কাজী (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। পরে তার লাশ উদ্ধার করেছে কাপাসিয়া থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় নদীতে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মাহাবুব উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দেইলগাঁও গ্রামের আলম কাজীর দ্বিতীয় ছেলে। সে স্থানীয় একটি চায়ের দোকানে কাজ করতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শীতলক্ষ্যা নদীর তারাগঞ্জ বাজারের পাশের নদীর ঘাটে গোসল করতে যায় মাহবুব। সাঁতার না জানার কারণে গোসল করতে নেমে নদীতে তলিয়ে যায়। তার দেরি দেখে নদীর পাড়ে গিয়ে তার কাপড় পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন মিলে নদীতে খোঁজাখুঁজি করলে মৃত অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়।
.png)
বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লাশ
লিংক সফলভাবে কপি হয়েছে!