ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৫ জুন ২০২৩
পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিজ ঘর থেকে নাজিম উদ্দীন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাজিম উদ্দীন একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। 

জানা যায়, নাজিম উদ্দীন প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বের হন। এর কিছুক্ষণ পর নিজ ঘরে ঢুকে দরজা আটকিয়ে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের লোকজন বুঝতে পেরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন।

Advertisement

বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!