ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯-এ কল পেয়ে লাশ উদ্ধার করলো পুলিশ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৪, ২৭ মে ২০২৩
৯৯৯-এ কল পেয়ে লাশ উদ্ধার করলো পুলিশ
লালমোহন থানা। ফাইল ফটো

ভোলার লালমোহনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির ২ নম্বর ওয়ার্ডের তেঁতুলিয়া নদী সংলগ্ন ফরিদার মার খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা ঐ খালে লাশটি ভাসতে দেখে ৯৯৯-এ কল দেন। এরপর লালমোহন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাতনামা পুরুষের ঐ অর্ধগলিত লাশ উদ্ধার করে। ঐ ব্যক্তির পরনে লাল রঙের একটি গামছা ছিল।

Advertisement

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!