মঙ্গলবার বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন- মুন্সীগঞ্জের গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা এবং ঢাকার গেন্ডারিয়া এলাকার কালীগঞ্জ শাহা রোডের পংকজ দত্ত।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৩০ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- যশোর-মাগুরা মহাসড়ক হয়ে সোনা নিয়ে পাচারকারীরা সীমান্তের দিকে আসছেন। এ সময় বিজিবির একটি টিম যশোর সদরের বাহাদুরপুর বাজার (যশোর-মাগুরা মহাসড়কে) পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। ঐদিন দুপুরে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন সাড়ে তিন কেজি।
এ ঘটনায় বিজিবি মামলা করে। মামলাটি সিআইডি তদন্ত করে ঐ তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।