ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাঁজা নিয়ে শ্বশুর বাড়ি আসেন জামাই, অতঃপর...

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ৯ জুন ২০২৩
গাঁজা নিয়ে শ্বশুর বাড়ি আসেন জামাই, অতঃপর...
গাঁজাসহ আটককৃত যুবক নাহিদ- ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার তজুমদ্দিনে গাঁজাসহ মো. নাহিদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত নাহিদ পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের আজম খনকারের ছেলে।

তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, আটককৃত ঐ যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোনাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় তার শ্বশুর বাড়ি। তিনদিন আগে শ্বশুর বাড়িতে আনুমানিক এক কেজি গাঁজা নিয়ে আসেন যুবক নাহিদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বাকি গাঁজা ঐ যুবক শ্বশুর বাড়িতে থেকে মাদকসেবীদের কাছে বিক্রি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

ওসি আরো জানান, এ ঘটনায় আটককৃত নাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাঁজা ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!