এ বিষয়ে মৃতের মেয়ে নাাছিমা বেগম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে তার মা রুশিয়া বেগম নিজ বাড়িতে মারা যান। তার মা দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা খরচ বোনরা বহন করেছেন। তার ভাইয়েরা কোনো খরচ দেননি।
তিনি আরো জানান, মাকে পর্যন্ত গোসল ও দাফনের ব্যবস্থা করা হয়নি। মাকে দাফনের কথা বললে ভাই সুমন ও সায়েম বলেন- দাফনের আগে জায়গা জমির ভাগ করতে হবে। এরপর লাশ দাফন করা হবে। এর আগে লাশ দাফন করা হবে না। এ নিয়ে ঝগড়া হলে সুমন ও সায়েম বোন নাছিমাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন।
.png)
স্থানীয়রা জানান, নাছিমা বেগম, সুমন এবং সায়েম আপন ভাই-বোন। তাদের বাবা নূর হোসেন মারা গেছেন ১০ বছর আগে। জায়গা জমি বুঝে নিতে ছেলেরা মায়ের লাশ দাফন করতে দিচ্ছেন না।
বাউফল থানার ওসি আরিচুল হক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।