নিহত কিশোরীর নাম রাত্রি আক্তার (২২)। শনিবার সকাল ৯টায় উপজেলার ওমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের উমপাড়া এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে প্রাইভেকারের যাত্রী রাত্রি আক্তার ও চালক গুরুতর আহত হন। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
.png)
পরে জানতে পারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কিশোরী রাত্রি আক্তার মারা যায়। প্রাইভেটকারটি হাঁসাড়া হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।