[ দেশজুড়ে ]
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২
ফাইল ফটো
হবিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ২ জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে নবীগঞ্জ ও চুনারুঘাট উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত শিবলু হাসান উপজেলার মোড়াউড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং উপজেলার দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। অন্যদিকে, নিহত মো. লেচু মিয়া মাধবপুর উপজেলার খড়কি গ্রামের বাসিন্দা।
জানা যায়, শিবলু হাসান রোববার সকালে স্কুলে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
অন্যদিকে, চুনারুঘাট উপজেলার দেউন্দি এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় বৃদ্ধ মো. লেচু মিয়া মারা যান।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!