[ দেশজুড়ে ]
বন্ধুর সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার তরুণী
ফাইল ফটো
ফেনী শহরের রামপুর এলাকায় বন্ধুর সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এরই মধ্যে এ ঘটনায় আয়েশা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দোস্ত মোহাম্মদ। এর আগে গত ৯ জুন এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ৯ জুন দুপুরে বন্ধুর সঙ্গে দেখা করতে রামপুর এলাকার বকতিয়ার ভূঁইয়াবাড়ি সড়কের বাসা থেকে বের হন ওই তরুণী। এ সময় তাকে প্রলোভন দেখিয়ে মিশু নামে এক যুবক অটোরিকশায় তুলে নেন। পরে সেখান থেকে রামপুর মসজিদ সংলগ্ন জাহানারা ম্যানশনের তৃতীয় তলার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় মিশু এবং ওই বাসার বাসিন্দা আয়েশা আক্তারকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী।
ইনচার্জ দোস্ত মোহাম্মদ বলেন, ওই মামলায় আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি মিশুকে গ্রেফতারের চেষ্টা চলছে। এরই মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!