ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩০, ১৩ জুন ২০২৩
তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক
তরুণীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য আটক।ফাইল ফটো

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম আবির নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। 

আটক আবির বুড়িগোয়ালিনী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি বুড়িগোয়ালিনী ইউপির পশ্চিম পোড়া কাটলা গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার রাতে পুলিশ আবিরকে নিজ বাড়ি থেকে আটক করে। 

জানা যায়, একই এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষণ করে আসছিলো আবির মেম্বার। এক পর্যায়ে বিয়ের চাপ দিলে তিনি অস্বীকার করেন। বিষয়টি পরিবারকে জানালে তরুণীর নানি শ্যামনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

Advertisement

শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বলেন, ধর্ষণ মামলায় ইউপি সদস্য শহিদুল ইসলাম আবির ওরফে আবিয়ার রহমানকে আটক করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। তরুণীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!