[ দেশজুড়ে ]
রান্নাঘরে হঠাৎ বজ্রপাত, প্রাণ গেলো নারীর
রান্নাঘরে হঠাৎ বজ্রপাত, প্রাণ গেলো নারীর। ফাইল ফটো
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে জহুরা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরা খাতুন একই গ্রামের মোস্তফা আহমেদের স্ত্রী।
সোহাগী ইউপি চেয়ারম্যান কাদির আহম্মেদ ভূইয়া বলেন, সকালে জহুরা, নাজমা, শরিফা ও রোকসানা তাদের রান্নাঘরে রান্না করছিলেন। রফিকুল ইসলাম নামের এক যুবক তার বসতঘরে ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে জহুরা খাতুনসহ পাঁচজন আহত হয়। পরিবারের লোকজন তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে জহুরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
.png)
ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!