ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেপার মিলের মেশিনের ব্লেডের আঘাতে শ্রমিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫১, ১৫ জুন ২০২৩
পেপার মিলের মেশিনের ব্লেডের আঘাতে শ্রমিকের মৃত্যু
নিহত রিক্ত হোসেন

পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে পেপার মিলের মেশিনের ব্লেডের আঘাতে রিক্ত হোসেন নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার বিকেলে ওই ইউনিয়নের সিবেলহাট এলাকায় মল্লিক পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক্ত হোসেন ঈশ্বরদী পৌর শহরের সাঁড়াগোপালপুর এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

কারখানার শ্রমিকরা জানান, বুধবার বিকেলে কাগজ কলের রিয়ান্ডার মেশিনে কাজ করছিলেন রিক্ত। এ সময় হঠাৎ করেই মেশিনের ব্লেডে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বুধবার বিকেলে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!