বৃহস্পতিবার সকালে এমন ঘটনা ঘটে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া এলাকায়। শাকিল ওই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে। ঘটনাটি এলাকায় জানাজানির পর তোলপাড় সৃষ্টি হয়।
সহপাঠী প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া ওই কলেজ ছাত্রী বলেন, শাকিলের সঙ্গে প্রায় দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের কারণে সে প্রায় সময়ই গোপনে দেখা করতো। এ সময় কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে শাকিল। বৃহস্পতিবার সকালে শাকিল আমাকে তার বাড়িতে দেখা করতে বললে তাদের বাসায় যাই। এরপর বাড়িতে গিয়ে তাকে না পেয়ে শাকিলের বাবার দোকানে যাই। সেখানে গিয়ে শাকিলকে পাই। এ সময় তাকে বিয়ের জন্য বললে শাকিল অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যার জন্য তাদের বাড়িতে এসে অবস্থান নিয়েছি। এখন বাড়ি থেকে আমাকে বের করে দিতে পাঁয়তারা চালাচ্ছে শাকিল ও তার পরিবারের লোকজন। এখন শাকিল যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি এখানেই আত্মহত্যা করবো।
.png)
এদিকে ঘটনার ব্যাপারে জানতে প্রেমিক শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল বন্ধ ও বাড়িতে না থাকায় তা সম্ভব হয়নি।
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি জানার পর ওই ছাত্রীকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। ওই ছাত্রী অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।