ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ি ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ গেল দুই মাদরাসাছাত্রীর

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩০, ১৫ জুন ২০২৩
বাড়ি ফেরা হলো না, বজ্রপাতে প্রাণ গেল দুই মাদরাসাছাত্রীর
ফাইল ফটো

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই ছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘোষগাঁও ইউপির জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্রী হলো ওই গ্রামের জুতি মিয়ার মেয়ে লাবীব ও ওমেদ আলীর মেয়ে মুর্শিদা আক্তার।

ধোবাউড়া থানার এসআই মো. ইনছান বলেন, বিকেলে মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে রহিম উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় আসলে বজ্রপাতের কবলে পড়ে তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!