শনিবার সকাল ৭টার দিকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ।
চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ঘটনাটি জেনেছি। শনিবার সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়েছে। তাকে আটক করতে র্যাব, সিভিল টিম এবং অনেক পুলিশ এসেছিল।
.png)
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাবকে চেয়ারম্যান বাবুর বোনের বাড়ির ঠিকানা দেওয়া হলে সেখানে গিয়ে তারা তাকে আটক করে।
এর আগে, বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে তিনি মারা যান।