[ দেশজুড়ে ]
নদীর চরে পড়েছিল শিশুর মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের রামপালের মানিক নদীর চর থেকে হাসিব শেখ নামে ১০ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মানিক নদীর চর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে রামপাল থানা ও নৌ পুলিশ। মৃত হাসিব উপজেলার জিয়লমারী গ্রামের আমির আলীর ছেলে। এ ঘটনায় রামপাল নৌ পুলিশ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন শিশুটির বাবা মো. আমির আলী শেখ।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম এবং নৌ পুলিশের ওসি শরিফুল ইসলাম।
.png)
তারা জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
তারা আরো জানান, শুক্রবার সকাল ১০টার দিকে হাসিব বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ। শনিবার দুপুরে মানিক নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও নিশ্চিত করে কিছু বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!