রোববার সকাল ১০টার দিকে উপজেলার চাঁদখালী বিল সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। মৃত অঙ্কুর চাঁদখালীর পরিমল বৈদ্য’র ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
উপজেলার রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন জানান, সকালে বাবার যাচ্ছিলেন অঙ্কুরের স্ত্রী সুলতা ও মেয়ে। ওই সময় তাদের এগিয়ে দিতে যান অঙ্কুর ও তার বাবা পরিমল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে চাঁদখালী বিল সংলগ্ন রাস্তায় মারা যান অঙ্কুর। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.png)