[ দেশজুড়ে ]
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ৮০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠান হয়। এ সময় প্রতি কৃষককে পাঁচ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুকসুদপুরের উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!