ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ত্রিশালে অনুদানের চেক বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩১, ১৯ জুন ২০২৩
ত্রিশালে অনুদানের চেক বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বিভিন্ন সুবিধাভোগীদের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ চেক বিতরণ করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি উপজেলার কানিহারী ইউনিয়নে বজ্রপাতে একজন নিহত এবং একজন আহত হয়েছিলেন। একই ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল চারটি পরিবার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত জি আর ঢেউটিন এবং চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

বজ্রপাতে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকার চেক, আহতের পরিবারকে ১৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে দুই বান্ডিল ঢেউটিন এবং ছয় হাজার টাকার চেক দেওয়া হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!