ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ১৯ জুন ২০২৩
ঝালকাঠিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিনামূল্যে সার এবং বীজ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে এগুলো বিতরণ করা হয়।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে রাজাপুর উপজেলা প্রশাসন ও কৃষি অফিস এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। এ সময় উপজেলার ছয় ইউনিয়নের ৮০০ কৃষকের মাঝে পাঁচ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। আরো উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমিন আফরোজ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেসা পাপড়ি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ, পলাশ হালদার, মো. আবুল হোসাইন আকন প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!