ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ১৬ জুন ২০২৩
আখাউড়ায় শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরণ করেছে ‘প্রকৃতি ও পরিবেশ’ নামের একটি পরিবেশবাদী সংগঠন।

শুক্রবার বিকেলে উপজেলার লাগোয়া ধলেশ্বর গ্রামের ‘রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার’ চত্বরে এসব চারা শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঐ সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আকছির এম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া সানি ইন্ডাস্ট্রি ইন্টারন্যশনাল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার জেসি জ্যাং ও মরটন সেনেটারিওয়ার ম্যানুফেকচার লিমিটেডের সেলস ম্যানেজার পেনসন সি।

Advertisement

অ্যাডভোকেট আকছির এম চৌধুরী বলেন, পরিবেশ রক্ষার জন্য সবাইকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশে জনসংখ্যার অধিক চাপে পড়ে বেশির ভাগই ফসলি জমি উজাড় করে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। প্রতিনিয়ত কাটা হচ্ছে গাছপালা। মানছে না কেউ বন বিভাগের নিয়মনীতি। তাই পরিবেশ আজ হুমকির মুখে। এভাবে ব্যাপকহারে গাছপালা ও ফসলি জমি বিলীন হতে থাকলে প্রাকৃতিক দুর্যোগে দেশ ক্ষতিগ্রস্ত হবে।

অনুষ্ঠান শেষে দুজন বিদেশি নাগরিক পাঠাগার চত্বর ও আকছির এম চৌধুরী চ্যারিটি ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি ঔষধি গাছ ও দুটি ফলজ গাছ রোপণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!