[ দেশজুড়ে ]
আখাউড়ায় ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ মোবারক ওরফে ইদন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবারক ওরফে ইদন মিয়া একই গ্রামের জাহার মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মোবারককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
.png)
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে মোবারককে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!