শনিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এর আগে, শুক্রবার দুপুরে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া সদর আলী বেপারীর নতুন বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- কুমিল্লার দেবীদ্বারের নজরুল ইসলামের ছেলে সুজন, যশোরের কোতোয়ালি থানা এলাকার আব্দুল কাদেরের ছেলে রাসেল হোসেন ও সোহেল হোসেন। এ সময় সোনারগাঁয়ের বাহাকৈর এলাকার রবিউল খান রবি নামে একজন পালিয়ে যান।
.png)
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, একটি কাভার্ডভ্যান কুমিল্লা থেকে গাঁজা নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া সদর আলী বেপারীর নতুন বাজারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ১১২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ২২ লাখ ৪০ হাজার টাকা।