[ দেশজুড়ে ]
আশুগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক খোরশেদ আলম (২৪) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোথাজুরি এলাকার ছানোয়ারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চত করে আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!